1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

কলাপাড়ায় ইজিবাইক চালকের সোহেল সিকদারের লাশ উদ্ধার করলো পুলিশ

সাইফুল ইসলাম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় সোহেল সিকদার (৩৭) নামের এক ইজিবাইক চালকের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজগেট এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহেল শিকদার পটুয়াখালী জেলার বদরপুর গ্রামের গনি শিকদারের ছেলে।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল কলাপাড়া পৌর শহরে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বাদুরতলী স্লুইজ এলাকার একটি বাড়িতে তার পরিবার নিয়ে সে ভাড়া থাকতো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার স্ত্রীর সঙ্গে পারবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাতের খাওয়া দাওয়া শেষে  পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত চারটার দিকে স্ত্রী সুমি বেগম সেহরি খাওয়ার জন্য উঠে তার স্বামী সোহেলকে বিছানায় দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। পরে পাশের রুমে গিয়ে তার স্বামী সোহেলকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস অবস্থায় দেখতে পায়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সোহেলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম  বলেন, লাশটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে  প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com