1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

কলাপাড়ায় কুখ্যাত চো’র পলাশ জনতার হাতে আ’ট’ক: পাঁচ বছরের চু’রি জীবনের

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

কলাপাড়ায় কুখ্যাত চোর পলাশ (২১) জনতার হাতে আটক হয়েছে। শনিবার (১৪ জুন) রাতে মৎস্য বন্দর মহিপুর থেকে তাকে আটক করা হয়। এরপর নীলগঞ্জে তার বাসা সরকারি আবাসনে নিয়ে আসা হয়। এর আগে গত ১৩ জুন গভীর রাতে পলাশ নীলগঞ্জের সলিমপুর বাজার থেকে একটি মটর সাইকেল চুরিকরে মহিপুরে জনৈক ব্যাক্তির কাছে বিক্রি করে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেল মালিক গিয়ে গাড়িটি উদ্ধার করে। এর সূত্র ধরে পলাশকে পাকরাও করার সর্বোচ্চ চেষ্টা করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, পলাশ অন্তত পাঁচ বছর আগ থেকে উপজেলার বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। সে মুরগী চুরি থেকে শুরুকরে খলিফার বাক্স, মসজিদ ও মন্দীরের দানবাক্স পর্যন্ত বাদ দেয়না। এছাড়াও গত কয়েক মাস আগে সলিমপুরের শাহজাহান (কালেকটর) নামক এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা মূল্যের দুই পেয়ার সাউন্ডবক্স ও মিকচার মেশিন ভাড়া নেয়ার কথা বলে মহিপুরে এক জেলের কাছে বিক্রি করে দেয় যা সে নিজ মুখে স্বীকার করেছে। তাছাড়াও সে বিভিন্ন বাসা বাড়িতে কাজের কথা বলে কিছুদিন অবস্থান করে। তারপর সেই বাসার গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে শটকে পড়ে। ইতিপূর্বে এমন বহু ঘটনা সে ঘটিয়েছে। তাই এলাকাবাসী পলাশ কে পুলিশের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি পলাশের থেকে সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছে। পলাশ পটুয়াখালীর বাসিন্দা মো. আনোয়ার হোসেনের পুত্র। সে মায়ের সাথে নীলগঞ্জ আবাসনে বসবাস করত। তবে পলাশ অপরাধ কর্মকান্ডে জড়ানোর পর থেকে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন রয়েছে বলে তার মা প্রতিবেদকে জানিয়েছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, এলাকাবাসী পলাশকে ধরে পুলিশের কাছে দিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com