1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

কলাপাড়ায় সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি ও কবরস্থান দখল সহ গাছপালা কেটে ফেলার অভিযোগ

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে জোরপূর্বক জমি ও পারিবারিক কবরস্থান দখল, গাছপালা কেটে ফেলা এবং মারধরের অভিযোগ করেছেন মো. আবু জাফর। তিনি জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে তার সৎ ভাই বেল্লাল তালুকদার এসব অনিয়ম করছেন। এ বিষয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছোট বালিয়াতলী গ্রামের মরহুম হাজী মোক্তার হোসেন তালুকদারের ছেলে মো. আবু জাফরের সাথে তার সৎ ভাই বেল্লাল তালুকদারের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। উভয়পক্ষ বালিয়াতলী মৌজার জেএল নম্বর ১৮, এসএ খতিয়ান ৫০৪ এর জমির মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে।

অভিযোগে বলা হয়েছে, ২৫ জুন বুধবার দুপুরে বেল্লাল তালুকদার তার স্ত্রী ও পুত্রদের নিয়ে বিরোধীয় জমিতে রোপিত চাম্বল, রেনট্রি ও কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন। এতে বাধা দিলে বেল্লাল ও তার পরিবারের সদস্যরা জাফর ও তার পুত্রবধূকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী জাফর তালুকদার অভিযোগ করেন, তারা বসতঘর থেকে বের হতে পারছেন না। বেল্লাল তালুকদার ও তার পরিবার পুকুর ও পারিবারিক কবরস্থান দখল করে রেখেছেন এবং পথ চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে পরিবারটি প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। তিনি আরও জানান, বেল্লাল স্থানীয় কোনো শালিস বা মীমাংসা মানেন না এবং জোরপূর্বক পৈত্রিক সম্পত্তির পুরোটা এককভাবে ভোগ করার চেষ্টা করছেন। এতে জাফর তালুকদার ও তার পরিবার আতঙ্কে রয়েছেন।

অভিযুক্ত বেল্লাল তালুকদার তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জাফর তালুকদার নিজে গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এছাড়া জাফর বিগত দিনে আমার বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com