1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ মো. ইজাজ হাওলাদার (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইজাজ হাওলাদার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের খবির হাওলাদারের ছেলে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন তিনি নিজে। সঙ্গে ছিলেন এসআই মোফাজ্জল হোসেন, এএসআই রাসেল খান, এএসআই জসিম উদ্দিন ও এএসআই শাহিন হোসেন। অভিযানের সময় বানাতি বাজারে মাদক কেনাবেচার অবস্থায় ইজাজকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৫০ পিস ইয়াবা। ওসি জুয়েল ইসলাম আরও বলেন, “আটক ইজাজের বিরুদ্ধে আগেও মাদক ব্যবসার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।” এদিকে ইজাজের গ্রেপ্তারের খবরে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অনেকে জানান, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন। পুলিশি এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com