1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কসবায় আনোয়ার হত্যায় অভিযুক্ত প্রধান আসামী কক্সবাজারে গ্রেপ্তার

লোকমান হোসেন পলা 
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যায় অভিযুক্ত আসামী সাব্বির হোসেন কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় কসবা থানা পুলিশ রোববার ( ৭ জুন ) ভোররাত ১ টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তা নিয়ে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সাথে সাব্বিরের পিতা আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গ্রেপ্তারের পর সাব্বিরকে কসবা থানায় আনা হচ্ছে।
সাব্বির ও তার পিতাকে গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরেছে নিহত আনোয়ারের পরিবার ও এলাকাবাসীর মাঝে। মামলা হওয়ার পর দ্রুততম সময়ে হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করায় কসবা থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে একই ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে তার প্রিয় বন্ধু গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন। পরে স্থানীয়রা উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে শনিবার রাত ১০ টার দিকে নিহতের পিতা গিয়াসউদ্দিন চৌধুরী বাদি হয়ে সাব্বির হোসেন ও তার পিতা আলমগীর হোসেনকে আসামী করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর প্রযুক্তির সহায়তায় ৪ ঘন্টার মধ্যেই কক্সবাজার সদরে সাব্বিরের অবস্থান সনাক্ত করে কসবা থানা পুলিশ।  পরে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কসবা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, আনোয়ার হোসেন নিহতের ঘটনায় তার পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আমরা দ্রুত দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সাব্বির কে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হচ্ছে। তাকে আনার পর আমরা বিস্তারিত জানাবো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com