1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কসবায় শ্বশুর বাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা।

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আমীর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে শ্বশুর বাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২ মার্চ) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অবিযুক্ত আমীর আলী উধাও।
নিহতরা হলেন- ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার ও স্মৃতি আক্তার। এরমধ্যে জ্যেতি আমীর আলীর স্ত্রী ও স্মৃতি শ্যালিকা। অভিযুক্ত আমীর আলী জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে। দেড় বছর আগে জ্যোতির সাথে তার বিয়ে হয়।
তবে কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পরিবারের লোকজন বা স্থানীয়রা নিশ্চিত করে বলতে পারেনি। সোমবার (৩ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওই এলাকার সাবেক ইউপি সদস্য মো. ইউনুস পাঠান বলেন, খবর পেয়ে তারা এসে বিছানায় মরদেহ দেখতে পান। দুই বোনের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। রাত একটার পর এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে কীভাবে কী হয়েছে সেটা জানার চেষ্টা করছি। আমীর আলী এক সপ্তাহ আগে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার পর তিনি উধাও হন। কিন্তু কি কারণে এ জানা যায় নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com