1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

কাঠালিয়ায় ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে কাঠালিয়া ইয়ুথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রোগীর চিকিৎসা সহায়তা হিসেবে সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
সহায়তাপ্রাপ্ত রোগী মো. আরিফ হোসেন কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোষের হাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসা ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পড়লে সংগঠনটি এই মানবিক সহায়তা প্রদান করে।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন কাঠালিয়া ইয়ুথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. মেহেদী সিকদার, কোষাধ্যক্ষ সোহাগ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় তারা রোগীর খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ইয়ুথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com