1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

কামরাঙ্গীরচরে চাঁদাবাজির ঘটনায় গণপিটুনি: নিহত ২, আহত ১

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটিয়া বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে মো. মাসুদ (২৯) ও নাদিম (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোহাগ (৩০) নামে একজন। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে ৯–১০ জনের একটি দল স্থানীয় চা দোকানি নূর মোহাম্মদকে তার করা চাঁদাবাজির মামলা তুলে নিতে হুমকি দিচ্ছিল। নূর মোহাম্মদ এতে রাজি না হলে তাকে কুপিয়ে আহত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে হামলাকারীদের ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা পালানোর সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। পাঁচ-ছয়জন পালিয়ে গেলেও তিনজনকে ধরে ফেলেন উত্তেজিত জনতা এবং তাদের পিটুনি দেওয়া হয়।লালবাগ অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, “মাসুদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় নাদিম ও সোহাগকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। সোহাগের অবস্থা আশঙ্কাজনক।”নূর মোহাম্মদ বর্তমানে চিকিৎসাধীন আছেন, এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com