1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

কারাগারে থাকা আ.লীগ নেতা জুয়েলকে আরো ১ মামলায় আটক

MD. Jalil Mridha
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রচারনায় হামলা, ভাঙচুর ও মারধরের মামলায় গ্রেপ্তার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে চাঁদাবাজির একটি মামলায় আরও একবার গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জহিরুল ইসলাম জুয়েলের আইনজীবী জানান, ওই দিন জুয়েলকে আদালতে হাজির করা হলে পুলিশ চাঁদাবাজির একটি মামলার তদন্তে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। পরিবার সূত্রে জানা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় আদালতে নিয়মিত হাজিরা দিয়ে ফেরার পথে গত ৯ এপ্রিল উপজেলা কোর্ট চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মির্জাগঞ্জ থানা পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। জানা যায়, মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক নসা মিয়া ২০২৪ সালের ২৮ আগস্ট মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার গ্রহণের নির্দেশ দেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com