1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

কালকিনিতে থানা পুলিশ থেকে ছিনিয়ে নেয়া আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ০২ জন আসামীর মধ্যে ০১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী নাম আল আমিন সরদার। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এ আসামিকে গ্রেফতার করা হয়।

কালকিনি থানা সূত্রে জানা যায়, গত ১০ ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার মাছ বাজার নামক স্থান থেকে রাশেদুল খান ও আলামিন সরদার নামের দুই মাদক কারবারীকে আটক করে কালকিনি থানায় নিয়ে য়াওয়ার সময় তাদের সঙ্গীরা পুলিশের উপর হামলা চালিয়ে দুই জনকে ছিনিয়ে নিয়ে যায়। গতকাল ২৯ শে এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে র‍্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে আসামী আল আমিন সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেষে তাকে কালকিনি থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কালকিনি থানায় মাদক, বিস্ফোরকসহ ১০ টি মামলা রয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ওই ঘটনার পর থেকে আমাদের অভিযান অব্যাহত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় গতকাল (২৯ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কালকিনি থানায় নিয়ে আসা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com