1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন পিরোজপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভালুকায় বাঁশঝাড় থেকে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত ফুলবাড়ীতে মোকছেদুল মন্ডলের জায়গায় জবরদখল করে বাড়ি ঘর নির্মাণের অভিযোগ ভেড়ামারার মির্জাপুর গ্রামে সংঘর্ষে আহত ২, হাসপাতালে ভর্তি কালিগঞ্জের নলতায় জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কালিগঞ্জের নলতায় জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শ্যামল কুমার মন্ডল,কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঝায়ামারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঝায়ামারী গ্রামের মৃত আমের আলী শিকারীর ছেলে মোঃ মুজিবর শিকারী (৫৫) এবং কালাম সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর সরদার (৩৭)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী একই গ্রামের মৃত আমীর আলীর ছেলে মোঃ আনিছুর রহমান (৪৮)।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে অভিযোগকারীর পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিলেন।অভিযোগ অনুযায়ী, গত ২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে আনিছুর রহমানের স্ত্রী মোছাঃ ফাহিমা বেগম (৪১) শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তাদের বাড়ির পূর্ব পাশের মাটির ভেড়িবাঁধের ওপর পৌঁছালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে অভিযুক্তরা বাঁশের লাঠি, কিল, ঘুষি, লাথি ও অন্যান্য উপায়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, মুজিবর শিকারী গৃহবধূর দুই চোখে উপর্যুপরি ঘুষি মারলে তার চোখে রক্ত জমাট বেঁধে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এছাড়া জাহাঙ্গীর সরদার তার পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির ঘটনা ঘটান বলে অভিযোগ করা হয়েছে। একই সময় গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।এদিকে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”সংবাদদাতার মন্তব্য: অভিযোগের বিষয়গুলো তদন্তাধীন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com