1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন পিরোজপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভালুকায় বাঁশঝাড় থেকে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত ফুলবাড়ীতে মোকছেদুল মন্ডলের জায়গায় জবরদখল করে বাড়ি ঘর নির্মাণের অভিযোগ ভেড়ামারার মির্জাপুর গ্রামে সংঘর্ষে আহত ২, হাসপাতালে ভর্তি কালিগঞ্জের নলতায় জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভেড়ামারার মির্জাপুর গ্রামে সংঘর্ষে আহত ২, হাসপাতালে ভর্তি

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
Screenshot
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ০৪/০৬/২৯২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বিরোধ ও কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হন মির্জাপুর গ্রামের বাসিন্দা মো. মাহাবুল ইসলাম (৩৫), পিতা: মো. শহিদুল ইসলাম এবং মো. আলমগীর হোসেন (৩২), পিতা: মো. শহিদুল ইসলাম। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য  ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com