1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

শাকিল হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, মোঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার খাড়াজোরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি মেরাজ মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, মেরাজ মিয়া ২০২৪ সালের ৫ আগস্ট কালিয়াকৈরে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার ( তারিখ: ০২/১১/২০২৪) এজাহারভুক্ত ৮৭ নম্বর আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত মেরাজ মিয়া কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ বিষয়ে কালিয়াকৈর থানার (উপ-পরিদর্শক) এস আই রাসেল আহমেদ জানান,আমরা অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com