1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

কালিয়াকৈর সফিপুরে ককটেল ফাটিয়ে বিকাশ দোকানদারের ১০ লাখ টাকা ছিনতাই

কাউসার আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।২ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর বাজারের আন্দারমানিক রোডে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী সাইফুল ইসলাম উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বিকাশ ব্যবসায়ী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের বেলায় দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে বাসায় ফিরছিলেন সাইফুল। সফিপুরের আন্দারমানিক রোডের সাউথ ব্রিজ স্কুলের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী সাইফুল ইসলামকে (৪৫) ওই এলাকার স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে আমরা সুষ্ঠু তদন্ত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com