1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কালিহাতীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা বিদ্যুৎ অফিস সংলগ্ন রাইস মিল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, বিএনপি নেতা অধ্যাপক ডাঃ শাহ আলম তালুকদার, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, টাঙ্গাইল জেলার জিয়া পরিষদের সভাপতি এ.কে.এম আব্দুল আউয়াল, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহর আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ফিরোজ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, সাবেক আহবায়ক আমিনুল ইসলামসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের পূর্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশবাসীর কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com