1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

কালিয়া হরিপুরে মরহুম মির্জা আব্দুল জব্বার বাবু স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

মোঃ জুবায়ের হোসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে মরহুম মীর্জা আব্দুল জব্বার বাবু স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) বিকাল ৪টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে কালিয়া হরিপুর ইউনিয়ন ১, ২, ৩, ৪ নং ওয়ার্ড বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মরহুম মীর্জা আব্দুল জব্বার বাবু স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “ক্রিয়াই শক্তি ক্রিয়ায় বল মাদককে না বল সবাই মিলে মাঠে চল”লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে দেহ মন সবই ভালো থাকে, আমার দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া খেলাধুলাকে বেশি পছন্দ করেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। যুব সমাজ যখন মাদকের ছোবলে দিশেহারা তখন কালিয়া হরিপুর ইউনিয়নের যুবসমাজ যে খেলার আয়োজন করেছে এটার জন্য আমি আজও কমিটিকে অবশ্যই ধন্যবাদ জানাই।

ম্যাচটি শুভ উদ্বোধন করেন মরহুম মির্জা আব্দুল জব্বার বাবুর সহধর্মিনী মির্জা মুরশিদা জাহান (নিপা)।

মির্জা মুরশিদা জাহান (নিপা) উদ্বোধনী বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই, খেলাধুলা নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত রাখে,তিনি মরহুম মির্জা আব্দুল জব্বার বাবু স্মৃতিচারণে বলেন, কালিয়া হরিপুর ওর নিজের ইউনিয়ন, তার ইচ্ছা ছিল এই ইউনিয়নে অনেক উন্নয়ন মূলক কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
বিশেষ দ্রষ্টব্য: খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com