1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

প্রতিদিন গড়ে প্রায় ৪-৫’শ জন মানুষ এখানে প্রশাব করার পাশাপাশি কাশিনাথপুর ফুলবাগান থেকে শুরু করে কাশিনাথপুর বাজার এলাকার ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে ময়লা – আবর্জনা ফেলার কাজে। অথচ কাশিনাথপুর ইউনিয়ন সহ দুইটি ইউনিয়ন (আহাম্মাদপুর ও জাতসাখিনী)’র আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ স্থান এই উপ-স্বাস্থ্য কেন্দ্র। এছাড়াও হাসপাতালের ভিতরে অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্থল উপ-স্বাস্থ্য কেন্দ্রটির সার্বিক পরিবেশ ব্যাহত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন কাশিনাথপুরের সচেতন মহল। অনতিবিলম্বে হরিজন সম্প্রদায়কে হাসপাতাল এরিয়া থেকে অপসারণ করে অন্য কোথাও পুনর্বাসন, হাসপাতালের পুরাতন ভবন কে পরিত্যক্ত ঘোষণা করে নিলামের মাধ্যমে অপসারণ ও মেডিক্যাল অফিসার নিয়োগের মাধ্যমে উপ-স্বাস্থ্য কেন্দ্রটি কে জনবান্ধব চিকিৎসা সেবা প্রতিষ্ঠান হিসাবে রুপদান করতে পাবনা জেলা সিভিল সার্জন ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন তারা। তবে উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল অফিসার না থাকলেও উপ-সহকারী মেডিক্যাল অফিসার মাহমুদা আফরোজ সহ অন্যান্য স্টাফদের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের প্রশংসা করেন তারা। জানা যায়, কাশিনাথপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের পুরাতন ভবন ঝুকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হওয়ায় নতুন ভবন নির্মাণ করে চিকিৎসা কার্যক্রম সেখানে স্থানান্তর করা হলেও পুরাতন ভবন অপসারণ করা হয় নি। উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের অংশ পরিস্কার পরিচ্ছন্ন না রাখায় বাজারের ব্যবসায়ীরাও সেখানে ময়লা- আবর্জনা ফেলার কারণে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি রক্ষনাবেক্ষণে কোন প্রকার ব্যবস্থা না থাকায় বাজারে আসা মানুষেরা এখানে প্রশাব করে থাকে। এতে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে সেবাপ্রত্যাশীদের মধ্যে দেখা দিচ্ছে বিরুপ প্রতিক্রিয়া। শিনাথপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু সাইদ মাষ্টার বলেন, কাশিনাথপুর সরকারি হাসপাতালের পরিত্যক্ত ভবন নিলাম পুর্বক অপসারণ, মাটি ভরাট, আবর্জনা অপসারণ ও জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষণ (চিকিৎসা সংক্রান্ত কাজ ছাড়া প্রবেশে বিধিনিষেধ) এর মাধ্যমে চিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনা অতি জরুরি। কাশিনাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ প্রভাষক শফিকুল আলম খান টিটুল বলেন, কাশিনাথপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র টি কাশিনাথপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আশপাশের বিভিন্ন এলাকার প্রায় লক্ষাধিক মানুষ এখানে নিয়মিত চিকিৎসা সেবা পেয়ে থাকে। তবে হাসপাতালটির সার্বিক পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই অতিদ্রুত সময়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রটিকে দখলমুক্ত ও পরিবেশ বান্ধব সেবামুলক প্রতিষ্ঠানে রুপদানের লক্ষ্যে কাজ করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাশিনাথপুর হাঁট কর্তৃপক্ষ ও বণিক সমিতির নেতাকর্মীরা জানান, হাসপাতাল টি সবসময় খোলা থাকে ও সেখানে কোন বিধিনিষেধ না থাকায় বাজারে আসা ব্যবসায়ী ও ভোক্তা সাধারণ সেখানে ময়লা -আবর্জনা ফেলে ও প্রশাব করে থাকে। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, অতিদ্রুত উপ-স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিত্যক্ত ভবন নিলাম পুর্বক অপসারণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com