1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোকে সতর্কবার্তা ইরানের মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোকে সতর্কবার্তা ইরানের বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত কাহালুতে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১ ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি ফরিদপুরে রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপ নিয়েও হাসপাতালে স্বজনরা মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের সময় ৬০ হাজার ইয়াবা উদ্ধার নওগাঁর আত্রাইয়ে ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

কাহালুতে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

মোঃ হুমায়ন কবির 
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলমগীর হোসেন ফকির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বীরকেদার ফকিরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কাহালু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনতার সহায়তায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে বীরকেদার ফকিরপাড়া গ্রামের মো. রিপনের মুদিদোকানের সামনে থেকে আলমগীর হোসেন ফকিরকে গ্রেপ্তার করা হয়। তিনি কাহালু উপজেলার কালাই ঘোনপাড়া গ্রামের মৃত কাজেম ফকিরের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কাহালু থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাহালু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com