কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে, আনোয়ার মিয়া,জহির মিয়া ও তার দল বলের বিরুদ্ধে।
কিশোরগঞ্জ জেলার, অষ্টগ্রাম উপজেলার,পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের মোছাঃ হোসনা আক্তার (৪২) অভিযোগ করে বলেন, আমার বাপ দাদা পূর্ব পুরুষের জমিতে,দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছি। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১:০০ টায়, অষ্টগ্রাম উপজেলার,খাওয়াইল মৌজার (জমি) নিজ জমিতে, আমার দেবর সুখেন মিয়া ও আমার চাচা শশুর সুজিত মিয়া,চাষ করতে গেলে। অতর্কিতভাবে হামলা চালায়, আনোয়ার মিয়া,(৫৭) জহির মিয়া,(৪০) শরীফ মিয়া (২৮) ও তার সন্ত্রাস বাহিনী ১৫ থেকে ২০ জন।
হোসনা আক্তার আরো বলেন, দীর্ঘদিন যাবত, জমি দখলের পায়তারা করে আসছিল আনোয়ার মিয়া। সেই সুযোগে আজ,আনোয়ার মিয়ার নির্দেশে, দা লাঠি লোহার রোড ও দেশীয় অস্ত্র শাস্ত্রে সজ্জিত হয়ে, প্রাণনাশের চেষ্টায় হামলা চালায়। এতে গুরুতর আহত হয়, আমার দেবর ও চাচা শ্বশুর, ঘটনাস্থলে আমার চাচা শশুর জ্ঞান হারায়।
পরবর্তীতে কৃষক ও স্থানীয়দের সহযোগিতায়, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, সেখানেও আনোয়ার মিয়ার সন্ত্রাস বাহিনী দিয়ে, দ্বিতীয় বার আবারো হামলা চালায়।
দ্বিতীয় বারের হামলায়, আমার স্বামী গোলাপ মিয়া গুরুতরভাবে আহত এবং আমি তাদের রক্ষার্থে এগিয়ে গেলে, সন্ত্রাসী আনোয়ার মিয়া ও তার বাহিনী , আমার উপরও হামলা চালায় ও আমার বস্ত্রহরণের চেষ্টা করে।
আমি ও আবার পরিবার এই ঘটনার,তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট জোর দাবি জানাই , এই সন্ত্রাসী আনোয়ার মিয়া ও তার বাহিনী কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। তারি সাথে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।
হোসনা আক্তার বলেন, এই বিষয় অষ্টগ্রাম থানায়, একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।