1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

কিশোরীকে ধর্ষণ করে ০২ শত টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা: ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
 পিরোজপুরের ইন্দুরকানীতে এক কিশোরী (১২) কে ধর্ষন করে কাউকে না বলার জন্য মাএ ২শত টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা করে ও অবশেষে পার পায়নি ঘটনায় অভিযুক্ত সাজিদ খান। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২৪জুন) সন্ধা ৭টায় ধর্ষণে অভিযুক্ত সাজিদ খান(১৫) কে গ্রেফতার করে বুধবার (২৫ জুন) দুপুর ১২ টায় পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের পশ্চিম গাবগাছিয়া এলাকার একটি বাড়ীর রান্না ঘরে একই গ্রামের সোহাগ খানের পুত্র অভিযুক্ত সাজিদ খান ঐ কিশোরিকে একা পেয়ে গত ১৭ জুন সকাল ৭ টার দিকে ধর্ষণ করে ২শত টাকা তার হাতে ধরিয়ে দিয়ে কাউকে না বলার জন্য অনুরোধ করেন।
পরে এ ঘটনা জানাজানি হলে দুই পরিবার মিমাংসার চেষ্টা করেও অবশেষে মিমাংসা না হলে কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্তকে পুলিশ আটক করেন।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, কিশোরী ধর্ষনের অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার দুপুরে তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com