1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

কুড়াল নিয়ে ধানের শীষের বিরোধিতাকারীদের ঈমানী শক্তি ফিরে আসুক

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
 ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বলেছেন, “কুড়াল প্রতীক নিয়ে নির্বাচন করে যারা সেদিন ধানের শীষের বিরোধিতা করেছিল, আমি তাদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসা পোষণ করি না। আমি চাই, তাদের ঈমানী শক্তি ফিরে আসুক।”
সোমবার দুপুরে ঈশ্বরদীর পাকশী পাঁচ শহীদের মোড়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজুল ইসলাম সরদার বলেন, “আমি মনোনয়ন চাইনি। তবুও বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছেন। তাঁর সংস্পর্শে রেখে তিনি আমাকে পরিপূর্ণভাবে মানুষ হিসেবে গড়ে তুলেছেন।”
তিনি বলেন, “সেদিন আমাকে ধানের শীষে পরাজিত করে আমার ক্ষতি করা হয়নি, বরং আপনারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা কুড়াল প্রতীক নিয়ে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমি তাদের বিরোধিতা করবো না।”
পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবীর আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রেলশ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, জাকিউল ইসলাম তপন, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সোবহান, আক্তার মল্লিক, রুহুল আমিন বাবলু, ফজলুর রহমান মাস্টার, হিরোক সরদার, শ্রমিকদল নেতা সোহেল রানা, মহিলা দলের সভাপতি সেলিনা ইসলাম, ইউপি সদস্য ফাতেমা আক্তার পলি, যুবদল নেতা মাহফুজুর রহমান মঞ্জু প্রমুখ।
উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন সিরাজুল ইসলাম সরদার। ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন না পেয়ে কুড়াল প্রতীক নিয়ে নির্বাচন করেন বর্তমান পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। ফলে ধানের শীষ প্রার্থী পরাজিত হন এবং নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হন।
আসন্ন নির্বাচনে সেই হাবিবুর রহমান হাবিবই ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সিরাজুল ইসলাম সরদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com