1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভাগ্নে গ্রেফতার

মোঃআবুসাঈদ ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ শ্বশুর, জামাই ও ভাগ্নেসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ভুরুঙ্গামারী থানা পুলিশের এসআই মামুনুর রহমান ও এসআই আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মজিবর রহমানের পুত্র বাবু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া স্বপন প্রামানিকের ঘর থেকে ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কানিপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের পুত্র আনোয়ার হোসেন (৪৫), তার জামাই পাবনা সদর থানার স্বপন প্রামানিক (২৮), এবং একই গ্রামের মিজানুর রহমানের পুত্র আশরাফ আলী (২১) (আনোয়ারের ভাগ্নে)।
পুলিশ আরও জানায়, আনোয়ার হোসেন ও আশরাফ আলী ভারতীয় গাঁজা সংগ্রহ করে আনোয়ারের জামাই স্বপন প্রামানিকের ভাড়া করা বাসায় মজুত রেখেছিলেন। গাঁজার নমুনা নিয়ে তারা রাস্তায় বের হলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্বপন প্রামানিকের ভাড়া ঘর থেকে গাঁজা উদ্ধার করে এবং তিনজনকে গ্রেফতার করে।
অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং নগদ ২,৩৫০ টাকা জব্দ করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন, স্বপন প্রামানিক ও আশরাফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com