1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি আটক

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ দুই চোরাকারবারি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

বিজিবি জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন কাশিপুর বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তঘেষা আজোয়াটারী এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় সন্দেহজনক দুই চোরাকারবারি ভারতীয় সীমান্ত থেকে আসতে দেখেন ও তাদের গতিবিধি লক্ষ্য করে দুই চোরাকারবারিদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের হাতেনাতে আটক করে সক্ষম হয়। পরে দুই চোরাকারবারির শরীর তল্লাশি করে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে আটক চোরাকারবারিকে ক্যাম্পে নিয়ে আসা হয়।

 

আটক দুই চোরাকারবারি হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের উৎপল সেন (২৫) ও সাগর বর্মন (১৮)।

 

পরে দুই চোরাকারবারি যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

 

এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com