কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ছেলে গ্রেপ্তারমৌলভীবাজার প্রতিনিধি: হাবিবুর রহ…

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দেওছড়া বালুঘাটসংলগ্ন ছোট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সালমান আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। গ্রেপ্তার সালমান আহমদ ১০নং হাজীপুর ইউনিয়নের বিএনপি নেতা সুলতান আহমদ পাখীর ছেলে বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সালমান আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে প্রেস ব্রিফিং করা হবে।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবাররাজনগর, মৌলভীবাজার প্রতিনিধি: হাবিবুর রহম…

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবার মৌলভীবাজারের রাজনগর

Scroll to Top