1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

কুলিয়ারচরে বালুবাহী ট্রাক্টরচাপায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আল-আমিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বালুবাহী ট্রাক্টরের চাপায় জয়নাল আবেদীন (২৮) নামে এক স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী নিহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাজরা কামালিয়াকান্দি থেকে কুলিয়ারচর সদরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত জয়নাল আবেদীন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন জয়নাল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক্টরটিকে শনাক্ত করা হয়েছে। সেটি জব্দ ও চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com