1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

কুষ্টিয়া মিরপুরে অপারেশন ডেভিল হান্টে আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতিকে আটক

Asadul islam
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া মিরপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্টে ৬নং আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, ও নিমতলা,চৌদুয়ার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো আহসান আলী শেখ কে আটক করেছে, মিরপুর থানা পুলিশ। তিনি হলেন নিমতলা চৌদুয়ার গ্রামের শেখ পাড়ার মৃত বাহার আলী শেখের পুত্র মো আহসান আলী শেখ (৫৫) মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম, ও (ওসি) তদন্ত মো আব্দুল আজিজ, এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৫ এপ্রিল) রাতে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম,এবং (ওসি) তদন্ত মো আব্দুল আজিজের, নেতৃত্বে মিরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। পুলিশ বলছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে নাহারুল মন্ডলের চায়ের দোকানের সামনে থেকে, পুলিশ আহসান আলী শেখকে আটক করেন। তিনি একই গ্রামের মৃত বাহার আলী শেখের ছেলে। মো আহসান আলী শেখ ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট কার্যক্রমের অংশ হিসেবে মো আহসান আলী শেখ কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com