1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের প্রতিবাদ জানাতে গিয়ে কার্য-সহকারী গুরুতর আহত

Md Rezaul Islam
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের প্রতিবাদ জানাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পৌরসভার কার্য-সহকারী গোলাম মোস্তফা। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উলিপুর পৌরসভার রামধাস ধনিরাম নুরপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার আব্দুল আজিজের ছেলে সাইফুল ইসলাম (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমতি ও নির্মাণবিধি না মেনে বহুতল ভবন নির্মাণ করে আসছিলেন। এ নিয়ে প্রতিবেশী মমিনুল ইসলাম প্লাবন পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলে, পৌর প্রশাসকের নির্দেশে কার্য-সহকারী গোলাম মোস্তফা ঘটনাস্থলে পরিদর্শনে যান। সেখানে ভবনের নির্মাণবিধি সম্পর্কে জানতে চাইলে সাইফুল ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গোলাম মোস্তফাকে কিল-ঘুষি মারেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের প্রথম তলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে।
গুরুতর আহত গোলাম মোস্তফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানিয়েছেন, তার শরীরে গুরুতর চোট রয়েছে।
এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে সহকারী কর নির্ধারক রাকিবুল ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সাইফুল ইসলাম দাবি করেছেন, গোলাম মোস্তফা পা পিছলে পড়ে গেছেন, তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ সঠিক নয়।
এদিকে, ঘটনার পর পৌর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এ ঘটনায় দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com