1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক কারবারিদের বাড়ি -ঘড় ভাংচুর।

মোঃ হাফিজুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকের বিরুদ্ধে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র ও এলাকাবাসীর বিক্ষোভ ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। অদ্য ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাঞ্জুয়ার ভিটা মহল্লায় অন্তত ৭ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করা হয়।
সংবাদ পেয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে সেখানে যোগ দেন এসপি (সার্কেল) মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক। তাদের যৌথ প্রচেষ্টায় বিক্ষুব্ধ ছাত্র ও জনতাকে শান্ত করা সম্ভব হয়। তবে এর আগেই বিক্ষুব্ধ জনতা ৭ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা ফিরে যাওয়ার পথে এক মাদক কারবারির মুদি দোকানে হামলা চালিয়ে সেটিতে অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “এলাকাবাসীর সহযোগিতা পেলে মাদক কারবারিদের নির্মূল করতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com