1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কুড়িগ্রামের ফুলবাড়িতে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মোঃ হাফিজুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসিনা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার ঝলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ করেছে। এই দুঘর্টনাটি ঘটে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই পরিবারে কোন ধরণের অশান্তি নেই। লাগেনি বউ শ্বাশুড়ির ঝগড়া বিবাদও। ছেলে ও ছেলের বউ মিলে একটি সুখের দিন কাটতেন তিনি। তবে নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুক্তছেন বলে জানান পরিবার ও প্রতিবেশিরা। বৃহস্পতিবার সকালে সবার অজান্তে ছেলের প্রাইভেট পড়া একটি টিনসেট ঘরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে সকাল সাড়ে ৮ টার দিকে নিহতের ছেলে যখন শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার জন্য ওই ঘরে ঢুকেন ঠিক তখনই দেখতে পান মায়ের নিথর দেহ আড়ায় ঝুলছে। পরে আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে থাকা ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, পরিবার, এলাকাবাসীও জনপ্রতিনিধিনিসহ ওই এলাকায় তদন্ত করে জানা গেছে নিহত বৃদ্ধা সত্যিকারেই একজন মানসিক রোগী ছিলেন। সে নিজেই তার ছেলের প্রাইভেট পড়া ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে নিহতের ছেলে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com