1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

কুড়িগ্রামের সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ আটক ৪৪

মোঃ আবুসাঈদ ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। বুধবার (৭ মে) সকালে তাদের আটক করা হয়।
জানা গেছে, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বুধবার ভোররাতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে পাঠিয়ে দেয় ৩০ জনকে। রৌমারী বিওপির বিজিবির টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করে। এ ছাড়াও রৌমারী থানা পুলিশ দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক করে। আটকদের মধ্য রোহিঙ্গা নাগরিক ২২ ও বাংলাদেশি নাগরিক ৮ জন।
এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাটের নতুন বাজার নামকস্থান থেকে ১৪ জন রোহিঙ্গাকে ধরে ফেলেন স্থানীয়রা। এর মধ্যে রয়েছে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোরী। পরে তাদের কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
রৌমারীতে রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com