1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

কুড়িগ্রামে আগুনে পুড়ে বাড়ি ভুষ্মিভুত ও ঘরের ভিতর তারাবদ্ধ শিশু পুড়ে ছাঁই

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে আগুনে একটি বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এসময় ঘরের ভিতর তালাবদ্ধ থাকা আইরিন নামে ৫ বছরের এক শিশু আগুনে পুড়ে মৃত্যু বরণ করেছে। নিহত শিশু আইরিনের বাবার নাম আলামিন।

 

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বাড়ির মালিক আলামিনের পরিবার শিশু আইরিনকে ঘরে তালাবদ্ধ রেখে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যায়। রাত সাড়ে ১১ টার দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগে বাড়িটির সবগুলো ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় ঘরে থাকা ৫ বছরের শিশু আইরিন আগুনে পুড়ে মৃত্যু বরণ করে।

 

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌছানোর আগেই বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর পড়ে যায়। এসময় ঘরে তালাবদ্ধ থাকা শিশু আইরিন আগুনে পুড়ে মারা যায়। আইরিনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

 

শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করার কথা জানায় রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com