1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

কুড়িগ্রামে চাকুরি দেওয়ার প্রলোভনে ২৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় মেডিকেল অফিসার আটক

মোঃ হাফিজুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিভিন্ন দফতরে সরকারি চাকুরি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক সহকারী মেডিকেল অফিসারকে কুড়িগ্রাম থেকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত প্রতারকের নাম রাজিউন হক সাগর (২৯)। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার। সে একই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে। কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, কুড়িগ্রাম ডিসি অফিসের পুকুর পারে বসে কয়েকজনের সাথে কথোপকথন এবং বিভিন্ন প্রকার কাগজপত্র আদান-প্রদান করার সময় তাকে হাতে নাতে ধরে ক্যাম্পে নিয়ে আসা হয়। এ সময় আটককৃত রাজিউন হক সাগর প্রাথমিক ভাবে স্বীকার করেছে যে, তিনি সরকারি চাকুরি দেয়ার কথা বলে তিনজনের নিকট ২৮ লাখ টাকা নিয়েছেন এবং চাকরি দিতে না পারায় কিছু টাকা ফেরতও দিয়েছেন। রাজিউন হক আরোও স্বীকার করেছে যে, প্রায় ৫৮ লাখ টাকার বিনিময়ে ইতোমধ্যে চারজনকে বিভিন্ন সরকারি দফতরে অসৎ উপায়ে চাকুরী নিয়ে দিয়েছেন। আরও জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের রাশেদুল ইসলাম এর নিকট হইতে ১৫ লাখ টাকা এবং একই উপজেলার অনন্তপুর গ্রামের মাহমুদুল হাসানের নিকট হইতে ১৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এছাড়াও কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অনেকের কাছ থেকে চাকুরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে আটককৃত রাজিউন হক সাগরকে রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com