1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানাল ইরান আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই জাদুঘর, যেভাবে পাবেন টিকিট ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে: সারজিস আলম আমরা অপেক্ষা করছি দেশে আসেন, দেখা হবে রাজপথে: শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না: ফজলুর রহমান সংঘাতের রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চাই: আজহারী সভাপতি ফারুক, সম্পাদক লিমন- নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা পথ হারালে আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: সাবেক প্রধান উপদেষ্টা খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

কেন্দুয়ায় নৌকার বিশাল জনসভা

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিলের নৌকার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাসকা বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান খান পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঞা বকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন কেন্দুয়া আটপাড়া আসনে নৌকার কান্ডারী বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী , মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছালাম বাঙালি প্রমুখ।

উপস্থিত ছিলেন কেন্দুয়া আওয়ামীলীগসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।বিগত ৫ বছর আপনাদের পাশে থেকে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি।করুনার কারনে কিছুটা সমস্যা হয়েছিল। আবারও নৌকা প্রতীকে আপনাদের ভোট ভিক্ষা চাচ্ছি। নির্বাচিত হলে কেন্দুয়া আটপাড়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আপনাদের সাথে নিয়ে কাজ করে যাব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com