1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

কেন্দুয়া বিশৃংখলা এড়াতে দুটি মাঠ বদলিয়ে অবশেষে তৃতীয় মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের শান্তিপূর্ণ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

রবিবার বিকেলে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে ৭-৬ গোলে গন্ডা ইউনিয়ন পরিষদ একাদশ বিজয়ী হয়।গত ৩ জুলাই সান্দিকোনা স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা শুরু হয়েছিল। শুরুর দিন সান্দিকোনা ইউনিয়ন বনাম আশুজিয়া ইউনিয়নের খেলায় ৪-০ গোলে বিজয়ী হয়েছিল সান্দিকোনা একাদশ।

শনিবার একই মাঠে গন্ডা ইউনিয়ন একাদশ বনাম পৌরসভা একাদশের খেলায় খেলোয়ারদের মাঝে বিশৃংখলা দেখা দেয়। অভিযোগ উঠে পৌরসভা একাদশের জনৈক খেলোয়ার গন্ডা ইউনিয়ন পরিষদের এক খেলোয়ারের গায়ে হাত তুলেন। খেলায় তারা পরাজিত হলে সান্দিকোনা ইউনিয়ন বনাম গন্ডা ইউনিয়ন পরিষদ একাদশ চূড়ান্ত খেলার অবস্থানে যায়। কিন্তু খেলা আয়োজনকারী কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন রাতেই জরুরী সভায় বসেন।

ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।সভায় খেলার মাঠে বিশৃংখলা এড়াতে সান্দিকোনা স্কুল এন্ড কলেজের মাঠ পরিবর্তন করে আশুজিয়া ইউনিয়নের জয়নাথ করোনেশান ইনস্ট্রিটিউট খেলার মাঠে স্থান নির্ধারণ করা হয়। রবিবার বিকেল ৩ টার দিকে এ মাঠে দুই দলের খেলোয়ারা উপস্থিত হয়ে মাঠটি কাদা পানিতে ভরা থাকায় খেলার উপযোগী নয় দাবী করেন।

এরই প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে ঐ খেলার মাঠ পরিবর্তন করে মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে খেলার স্থান নির্ধারন করেন ইউএনও। বিকেল সাড়ে ৫ টায় ওই মাঠে জাতীয় সংগীতের সুরে সুরে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা।পরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, শান্তিপূর্ণ খেলার জন্যে দুটি মাঠ পরিবর্তন করে আমরা এই মাঠে এসেছি।

সব বিশৃংখলা দূরে ঠেলে দিয়ে শান্তিপূর্ণ একটি খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মাঠের চারপাশে ফুটবল প্রেমীদের ছিল উপচে পড়া ভীড়। গাছের ডালে ও দালানের ছাদে বসেও শান্তিপূর্ণ খেলা দেখেছেন অনেকেই। শান্তিপূর্ণ খেলা অনুষ্ঠানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি ও প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com