1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

কোটা আন্দোলনে রাবির শিক্ষার্থী আবু সাঈদ নিহত

মাশরিকুল হাসান সোহেল
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্র নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তার বয়স ২৫ বছর।আজ মঙ্গরবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত আবু সাঈদ ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়টির কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর, দৈনিক তিস্তা, পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতও হয়েছেন বলে তিনি জানান।

এদিকে, রংপুর মেডিকেল কলেজ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, নিহত আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে কোটা আন্দোলনকারীরা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে অবস্থান নিলে সেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ছুড়ে। এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। এসময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com