1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

ক্লুলেস ফরিদপুরের মাছ ব্যবসায়ী হত্যা মামলার আসামি সাভারে গ্রেফতার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে
 ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬) ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামি জাফর মোল্যা (৪২)-কে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাব-১০ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৫ ডিসেম্বর, ২৫ ইং তারিখ ভোর ৪টার দিকে মাছ ব্যবসায়ী উৎপল সরকার মাছ কেনার উদ্দেশ্যে অটোভ্যানে করে মুকসুদপুরের দিকে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি অটো ইজিবাইকে আসা মুখোশ পরিহিত ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের গতিরোধ করে।
র‌্যাব সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা প্রথমে অটোভ্যান চালক ফিরোজ মোল্লাকে হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সাথে বেঁধে ফেলে। এ সময় তারা চালকের কাছ থেকে অটোভ্যানের চাবি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা উৎপল সরকারকেও প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা মাছ কেনার নগদ আনুমানিক ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা কেবল ছিনতাই করেই ক্ষান্ত হয়নি, তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে উৎপল সরকারকে হত্যা করে এবং মৃতদেহ রাস্তার পাশে কালীতলা ব্রিজের এক কোণে ফেলে রেখে যায়। পরে পথচারীদের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
 এই নৃশংস হত্যার ঘটনায় উৎপল সরকারের বাবা বাদী হয়ে ফরিদপুরের সালথা থানায় একটি মামলা (মামলা নং- ০৪, তারিখ- ০৬/১২/২০২৫ খ্রি.) দায়ের করেন। মামলাটি ক্লুলেস হওয়ায় তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায়, গতকাল রাত ১০ টার দিকে র‌্যাব-১০ এবং র‌্যাব-৪ এর যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম ব্যাংক টাউন এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি জাফর মোল্যাকে (৪২) গ্রেফতার করে। জাফর মোল্যা ফরিদপুর জেলার কোতয়ালী থানার তেতুলিয়া গ্রামের মৃত কাদের মোল্যার ছেলে।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান,
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com