1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে আদালতে মামলা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা হয়েছে।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের জমি দখল নিতে বাড়ীতে হামলা ভাঙচুর লুটপাট করে তাদেরকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে । প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যান চালক মনিরুল  কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে জানা গেছে,  উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নং এস এ খতিয়ান ও চলমান বি আর এস ৫৫ নং খতিয়ানে আলী সরদারের নামে চুড়ান্তভারে রেকর্ড প্রকাশিত হয়। তাদের ওয়ারেশদের কাছ থেকে রেজিষ্ট্রি  কোবলায় মনিরুল ইসলাম জমি  ক্রয় করে  ঘরবাড়ী নির্মাণ  করে ভোগ দখল করে বসবাস করে আসছে। পক্ষান্তরে প্রায় সময় আনিছ গাজী গংরা বিভিন্ন সময় তারা এবং কিছু ভাড়াটিয়া লোকজনের সহায়তায় মনিরুল গংদের জায়গা থেকে বিতাড়িত করতে হামলা চালানোর পাশাপাশি হুমকি অব্যাহত রাখে। নিরুপায় হয়ে মনিরুল কয়রা থানায় একটি  জিডি করেন। ঐ বিষয়কে কেন্দ্র করে গত ১১ ফেরুয়ারী দুপুরে গুপিরায়েরবেড় গ্রামের আনিস সানা গংরা  দা, শাবল, কোদাল লাঠিসোটা নিয়ে মনিরুল গংদের বাড়ীতে প্রবেশ করে বাড়ীর ঘেরা বেড়া কেটে বাড়ী ঘরের ক্ষতিসাধন করে। এছাড়া তাদের  ঘরে রক্ষিত নগদ অর্থ ও মুল্যবান জিনিষপত্র নিয়ে যায়। আনিস সানা গংদের হামলায় মনিরুল ও তার স্ত্রী নাছিমা ও নুর ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডঃ আঃ রাজ্জাক বলেন, বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই খুলনাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com