1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

কয়রায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন: মানসম্মত শিক্ষা ও বৈষম্যমুক্ত বাংলাদেশের অঙ্গীকার

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি” – এই দীপ্ত স্লোগানকে ধারণ করে খুলনার কয়রায় উদযাপিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। শনিবার (১০ মে) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের  সভাপতিত্বে এবং শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের  সঞ্চালনায় এই আলোচনা সভাটি এক জ্ঞানগর্ভ মিলনমেলায় পরিণত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার মানসম্মত প্রাথমিক শিক্ষার অপরিহার্যতার উপর আলোকপাত করেন। তিনি বলেন, “একটি বৈষম্যমুক্ত ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে সেই ভিত্তি সুদৃঢ় করতে। ইউআরসি জিএম লোকমান হোসেন বলেন, “শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। শিক্ষাই পারে একটি আলোকিত জাতি উপহার দিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সদর উদ্দিন আহমেদ ও মোঃ রিয়াছাদ আলী। তাঁরা শিক্ষার গুরুত্ব এবং সমাজের উন্নয়নে শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ম্মৃরিনময় কুমার মন্ডল বিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার এবং সহকারি শিক্ষক এস এম সিরাজুল ইসলাম ও লিপিকা মন্ডল মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ। বিজয়ী শিক্ষার্থীদের আনন্দ আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কয়রায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com