1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

খাগড়াছড়ি দীঘিনালা লারমা স্কোয়ার বাজারে আগুন

রাজন বড়ুয়া
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কোয়ার সংলগ্ন বাজারে আগুনে ৯টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (৮ মার্চ) রাত ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আগুনে ৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন লাগার পর আরও কয়েকটি দোকানের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দীঘিনালা ফায়ার সার্ভিস সূত্রে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com