1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরতে শুরু ভোটের আস্থা

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম জেলা প্রতিনিধি,নেত্রকোনা
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলের শান্তিপ্রিয় ও নিরীহ মানুষের মধ্যে আবারও ভোটের আস্থা ফিরতে শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতে দীর্ঘদিন পর মানুষ আশা করছে অবাধ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সারা দেশের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বেঙ্গল রেজিমেন্টের মেজর সজিব মাহমুদ জাকির সহকারী রিটার্নিং অফিসার ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে পুরো উপজেলায় নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি হাট-বাজার, চায়ের দোকান, খেয়াঘাট এবং হাওরের মাঠে কর্মরত কৃষকদের সঙ্গে মতবিনিময় করছেন। ভোটারদের মধ্যে ভয়ভীতি দূর করে নির্বিঘ্নে ভোট দিতে উৎসাহিত করা হচ্ছে। শ্যামপুর গ্রামের বাসিন্দা জন্টু সরকার বলেন, “অনেক বছর ধরে আমরা ঠিকমতো ভোট দিতে পারিনি। এবার মনে হচ্ছে সত্যিই ভোট দিতে পারব। সেনাবাহিনীর উপস্থিতিতে আমরা অনেকটাই নির্ভয়।” মেজর সজিব মাহমুদ জাকির জানান, “খালিয়াজুরী উপজেলায় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র উদ্ধার, মাদক, চোরাকারবারি ও অন্যান্য অপরাধ দমন কার্যক্রমও চলমান থাকবে।”সেনাবাহিনীর উপস্থিতিতে উপজেলার ব্যবসায়ীরাও স্বস্তি প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, বর্তমানে নির্ভয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে, কোথাও কোনো আতঙ্ক বা বিশৃঙ্খলা নেই। খালিয়াজুরীর শিক্ষিত সমাজ, সুশীল সমাজ ও সাধারণ মানুষ নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য মেজর সজিব মাহমুদ জাকিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, এই পরিস্থিতি বজায় থাকলে হাওরাঞ্চলের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। উল্লেখ্য, যোগাযোগ বিচ্ছিন্ন হাওরাঞ্চলের দুর্গম এলাকায় দেশীয় তৈরি বাহন ব্যবহার করে সেনাবাহিনীর টহল ও অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন উপজেলার কোনো না কোনো ইউনিয়নে এই অভিযান চালানো হওয়ায় এলাকাজুড়ে বিরাজ করছে নিরাপত্তা ও স্বস্তির আবহ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com