1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগাতিপাড়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার(নাটোর)
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশের শান্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার তমালতলা মোড়ে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি রেজাউল করিম, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেন। এছাড়াও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম পল্লব, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। ইফতার মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজেম উদ্দিন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com