1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

খুলনার কয়রায় মেয়েকে উত্তপ্তের প্রতিবাদ করায় বাবার উপর সন্ত্রাসী হামলা

ইন্দ্রজিৎ টিকাদার
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
খুলনার  কিশোর গ্যাং এর সদস্য কর্তৃক কলেজ পড়ুয়া মেয়েকে উত্তপ্ত করার প্রতিবাদ করায় বাবার উপর সন্ত্রাসী হামলা । ভূক্তভোগী বাবা  রক্তাক্ত জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১১-১২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । ঘটনাটি ঘটেছে গত ২৮ এপ্রিল সোমবার বিকাল ৫ টায় খুলনার কয়রা উপজেলার হড্ডা এলাকায় । ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়রা উপজেলা হড্ডা এলাকার সিদ্ধার্থ মন্ডলের  কলেজ পড়ুয়া মেয়েকে একই এলাকার দেবেন্দ্র নাথের পুত্র কিশোর গ্যাং এর প্রধান দীপু মন্ডল দ্বীপ (১৯) বিভিন্ন সময়ে উত্তপ্ত করে আসছিল । মেয়েকে উত্তপ্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর প্রধান দ্বীপ ও তার গ্যাং এর অন্য সদস্য নিপুণ ঢালীর পুত্র রাতুল ঢালী (২০) ও ওই এলাকার ইউপি সদস্য উত্তম মন্ডলের পুত্র মলয়  মিলে খুলনা মহানগরের রয়েলের মোড় থেকে ৭-৮ জনের কিশোর গ্যাং এর টিমের সদস্যদের ভাড়া করে অস্ত্রসস্ত্রে সুসজ্জিত হয়ে মোটরসাইকেল যোগে কয়রার হড্ডায় ভূক্তভোগী সিদ্ধার্থের নিজ বাড়িতে গিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে মাথা, চোখ,কান ও মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত মৃত ভেবে ফেলে রেখে চলে যায় । পরবর্তীতে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুত্বর জখম অবস্থায় সিদ্ধার্থকে উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । উল্লেখ্য কিশোর গ্যাং এর প্রধান দ্বীপ মন্ডলের বাবা দেবেন্দ্রনাথ খুলনা মহানগরীর রয়েলের মোড়ে হারবাল ঔষধের দোকান কাজ করার সুবাদে পরিবার নিয়ে খুলনাতে বসবাস করে । খুলনায় বসবাসের সুবাদে দ্বীপের নেতৃত্বে গড়ে তোলাছে বিশাল একটি কিশোর গ্যাং এবং তার প্রধান হিসেবে নেতৃত্বে রয়েছে দ্বীপ ও ইউপি সদস্যের পুত্র মলয় মন্ডল । উক্ত গ্যাং এর সদস্যরা এখনো ভূক্তভোগীর পরিবারের সদস্যদের জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে ।  উল্লেখ্য উক্ত কিশোর গ্যাং এর প্রধান দ্বীপ মন্ডলের বিরুদ্ধে স্থানীয় পুলিশ ক্যাম্প সহ বিভিন্ন থানায় মামলা ও জিডি রয়েছে বলে জানা গেছে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com