1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

খুলনা-১ আসন ২৯ বছর পর দখলে নিতে চায় বিএনপির,সম্ভাব্য ৬ প্রার্থী

মোঃ মাসুম বিল্লাহ রায়হান 
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

 

খুলনা-১ আসন বটিয়াঘাটা এবং দাকোপ উপজেলা নিয়ে গঠিত। দাকোপ উপজেলায় ৯টি ও বটিয়াঘাটায় ৭টি ইউনিয়ন এবং চালনা পৌরসভা মিলে এ আসনটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৪৮৩ জন।।
খুলনা শহর সংলগ্ন বটিয়াঘাটা এবং পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ঘেঁষা দাকোপ। দক্ষিণের এই জনপদে আসনটিতে ইতোমধ্যে জোরেসোরে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গণ ও নোনা পানির সাথে বসবাস করা মানুষের আক্ষেপেরও শেষ নাই। খুলনা বিভাগীয় শহরের নিকটতম এ উপজেলা দু’টিতে উন্নয়নের ছোঁয়া নিয়ে ক্ষোভ রয়েছে সর্বস্তরের মানুষের।
ফ্যাসিষ্ট আওয়ামী লীগের আসন হিসেবে পরিচিত,২০১৮ সালে নির্বাচনে বিএনপি পেয়েছিল ৬৮ হাজার ভোট। তাই আওয়ামী বিহীন আসনের সবচেয়ে বড় দাবিদার বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছয় নেতা।
৪৪ শতাংশ হিন্দু অধ্যুষিত এ আসনটিতে ১৯৯৬ সালে বিএনপির প্রফুল্ল কুমার মন্ডল সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকে আওয়ামী লীগের প্রার্থীরা একচেটিয়া বিজয়ী হন। এবার ২৯ বছর পর আসন পুনরুদ্ধারে মাঠে নেমেছে বিএনপি। যে সব প্রার্থী’রা প্রচারণা চালাচ্ছে তারা হলেন, আমীর এজাজ খান, জিয়াউর রহমান পাপুল, পার্থ দেব মণ্ডল, অ্যাডভোকেট গোবিন্দ হালদার, এস এম শামীম কবির ও তৈয়েবুর রহমান।
সম্ভাব্য প্রার্থীরা সাংগঠনিক তৎপরতার পাশাপাশি শুভেচ্ছা পোস্টার টাঙিয়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার চালাচ্ছেন। বিএনপির সাবেক জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, যিনি ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন,বিগত ফ্যাসিষ্ট আমলে জুলম-নির্যাতনের শিকার হয়েছে,অনুসারীরা মনোনয়ন এর ব্যাপারে আশাবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল প্রথবাবের মত প্রচারনায় নেমেই আলোচনা আছেন এবং প্রভাব বিস্তার করেছেন দলীয় রাজনীতিতে, ক্লীন ইমেজ কারনে মনোনয়ন প্রত্যাশা করছেন অনুসারীরা। সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি পার্থ দেব মন্ডল এবার নতুন প্রচারনায় নেমেছে,ভোটের হিসাবে এ আসনে হিন্দু সম্প্রদায়ের প্রাধান্য রয়েছে, তাই মনোনয়ন প্রত্যাশা করছেন অনুসারীরা।
জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির দাকোপের সন্তান, দাকোপের একক প্রার্থী হওয়ায়,তাকেও এগিয়ে রাখছে, অনুসারীরা। তবে সব পেরিয়ে প্রার্থীরা তাকিয়ে আছে দেশ নেতা তারেক রহমানের দিকে কাকে দিবেন এই খুলনা ১ আসনের মনোনয়ন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com