1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) হত্যার ঘটনায় জড়িত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় গজারিয়া উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে মানববন্ধনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহার করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ ডিসেম্বর শনিবার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রকাশ্যে ও পূর্বপরিকল্পিতভাবে মো. আব্দুল হকের ছেলে মো. জান্নাত হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
নিহত জান্নাত হোসেনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছেলে কোনো অপরাধ করেনি। পরিকল্পিতভাবে আমার সন্তানকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। একজন মা হিসেবে সরকারের কাছে আমার একটাই দাবি—আমার ছেলের খুনিদের ফাঁসি চাই। যেন আর কোনো মা এভাবে সন্তান হারাতে না হয়।”
নিহতের বড় ভাই রাজু বলেন,
“জমি ও সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাহীন রাঢ়ীর তিন ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ঝগড়া-বিবাদে লিপ্ত ছিল।
উল্লেখ্য, গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেনকে ঘরের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে মামলাটি করেন।
এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাব্বির বলেন,
“হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। খুব দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com