1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধিতার কারণ শীর্ষক সেমিনার

আসাদুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এর আয়োজনে নাটোর জেলার সিংড়া উপজেলার ব্যাপক হারে প্রতিবন্ধিতার কারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের  ডিন অধ্যাপক নিলুফার সুলতানা।
এসময় সেমিনারের প্রধান আলোচক সিংড়া প্রতিবন্ধী বিদ্যালয় এর পরিচালক আঞ্জুমান আরা বেগম বলেন, আমরা দীর্ঘদিন ধরে নাটোর জেলার সিংড়া উপজেলার প্রতিবন্ধিদের নিয়ে কাজ করে আসছি। দিন দিন এই সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে  আমরা চাই গণ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ টিম এ বিষয়ে একটি রিসার্চ করুক  যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল উঠে আসবে এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি সে বিষয় কাঙ্ক্ষিত ফলাফল দিয়ে আমাদেরকে সহযোগিতা করুক।
প্রধান অতিথির বক্তব্যে উপচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ধরনের কাজকে সাধুবাদ জানায় আপনারা যারা এসব কাজের সাথে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক ভাবে আপনাদের সহযোগিতা করবে বলে আশ্বাস দিচ্ছি। আমাদের রিসার্চ টিম আপনাদের সহযোগিতা করবে।
সভাপতির বক্তব্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, আমরা যদি একটু গভীর ভাবে দেখি তাহলে দেখতে পাবেন যারা এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে তাদের কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, তা যদি বর্ণনা করা যেত তবে গা শিউরে উঠত। তারা যে কিভাবে প্রতিটা দিন ব্যয় করে বাচ্চাদের দেখাশোনা করেন দেখলে বুঝতে পারবেন। এক প্রকার বলা যায় ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানো। তারা কারো কাছ থেকে বেতন  ভাতা না নিয়ে কাজ করে যাচ্ছেন। উনাদের মত কিছু মানুষের জন্য আজকে প্রতিবন্ধীরা লেখা পড়ার পাশাপাশি অনন্য সুযোগ-সুবিধা পাচ্ছেন তাদের এই কাজ প্রশাংসনীয়।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান সহ শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com