1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

গত কাল রাতে মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

বিপ্লব মল্লিক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি হরিণের চামড়া ও ২৪ কেজি মাংস উদ্ধার করেছে কোষ্টগার্ড। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টায় এ অভিযান চালানো হয়। শনিবার (১২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদকর্মীদের এ তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া একটি টহল দল মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১টি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধারসহ শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এ কর্মকর্তা। জব্দকৃত এসব চামড়া, মাংস ও কাঠের বোট নন্দবালা ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ড এ কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com