1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

গলাচিপায় সু’দি মহাজন ও ঘু’ষচ’ক্র’র বি-রু’দ্ধে তৌহিদী জনতার মা-ন’ব’ব’ন্ধ’ন

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গলাচিপায় সুদি মহাজনদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে ঘুষ ছাড়া সেবা পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এই দুই দুর্নীতির জাল ছিঁড়ে ফেলতে প্রশাসনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ কাইয়ুম, ইসলামি আন্দোলন বাংলাদেশের গলাচিপা পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক মো. মোস্তফা খান প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সম্প্রতি সুদের চাপ সহ্য করতে না পেরে আ- ত্মহ’ত্যা করা খোকন দাসের পরিবারের সদস্য সঞ্জীব দাস, গোপাল দাস,চানু দুয়ারি, কমল সরকার, পঙ্কজ গাঙ্গলি, লিটন দাস, মিন্টু দাস, হারুন গাজী ও বেবী রানী দাস। বক্তারা বলেন, খোকনের মতো আরও অনেকে এই সুদ-চক্রে পড়ে সর্বস্ব হারাচ্ছেন, অথচ মহাজনরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। একই সাথে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন দপ্তরে ঘুষ না দিলে ন্যায্য সেবাও মেলে না। এই ঘুষচক্র সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বক্তারা প্রশাসনের কাছে আহ্বান জানান, অবিল দ মহাজন ও ঘুষখোর কর্মচারীমাদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনতে হবে। তৌহিদী জনতা ঘোষণা দেন, সুদ ও ঘুষের বিরুদ্ধে তারা মাঠে থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com