1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক যুবক

মোঃ ফিরোজ প্রধান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে
গত ৮ জুন ২০২৫ ইং রোজ রবিবার, গাইবান্ধা জেলা সাদুল্যাপুর উপজেলার ৮ নং ওয়ার্ড, নয়নপুর গ্রামে গভীর রাতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয় বাসিন্দারা। মাত্র ২০ বছর বয়সী এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। মৃত যুবকের নাম আশরাফুল মিয়া, পিতা বকু মিয়া সাদুল্যাপুর উপজেলা নয়নপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
পরিবার ও প্রতিবেশীদের থেকে জানা যায়, নিহত যুবক একজন মিস্তি ছিলেন, দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। তবে তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে এলাকাবাসীর থেকে জানা যায়, সে স্বভাবত শান্ত প্রকৃতির ছিল, কঠোর পরিশ্রম করতো, পারিবারিক অশান্তি এবং কোলাহোল এর কারনে দিন দিন মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল সে ।
আজ ভোর ৬ টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনার খবর পেয়ে সাদুল্যাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার মধ্য দিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে থানার এসআই সুকুমার রায় বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। আত্মহত্যার পেছনে কোনো পারিবারিক, আর্থিক বা ব্যক্তিগত কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের কাজ শেষ হলে সঠিক সময়ে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
এই মর্মান্তিক ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা দিন দিন বাড়ছে, যার প্রতিকারে সামাজিক ও পারিবারিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com