1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

গাইবান্ধায় অন্তঃসত্বা গৃহবধুকে বেধরক মারপিট

মিলন মন্ডল
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর রোস্তমের মোড় এলাকায় ব্যাটারী ও ইলেকট্রনিক দোকানে ঢুকে ৮মাসের অন্তঃসত্বা জান্নাতি আক্তার নামের এক গৃহবধুকে বেধরক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
ঘটনাটি ঘটেছে ২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধুর স্বামী আনোয়ারুল ইসলামের ব্যাটারী ও ইলেকট্রনিক দোকানে। প্রতিপক্ষের হামলায় আহত স্বামী আনোয়ারুল ইসলামকে রক্ষায় এগিয়ে গেলে মারপিটের শিকার হোন ওই গৃহবধু।পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
দাখিলকৃত অভিযোগ ও সরেজমিনে জানা যায়,জগৎরায় গোপালপুর গ্রামের আনোয়ারুল ইসলামের সাথে ভাটপাড়া গোপালপুর গ্রামের সুলতান মিয়া ও তার অনুসারিদের মাঝে দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছিল,বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতান মিয়া ও তার অনুসারিরা লাঠিসোডা নিয়ে আনোয়ারুলে দোকানে হামলা চালিয়ে আনোয়ারুল ইসলাম মারপিট করতে থাকে,এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকে বেধরক মারপিট করে।
আনোয়ারুল ইসলাম জানান,সুলতান মিয়া ও তার লোকেরা আমার ব্যবসা বাণিজ্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন থেকেই আমার ক্ষতি করার চেষ্টা করে আসছে,বৃহস্পতিবার আমার উপর হামলা সময় আমার স্ত্রী অন্তঃসত্বা জেনেও তাকে বেধরক মারপিট করে আমি এর বিচার চাই।
আনোয়ারুলের স্ত্রী জান্নাতি আক্তার জানান,সুলতান ও তার লোকেরা প্রায়ই আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করা চেষ্টা করে আমরা এর বিচার চাই।
এ ঘটনায় আনারুল ইসলাম বাদী হয়ে সুলতান মিয়া,সোহেল মিয়া,শহিদ মিয়াসহ ১৫-১৬ জনের নামে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com