1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ে সংবাদ সম্মেলন

Saiful Islam Shovo
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

গাজীপুরের সদর উপজেলার মনিপুর বাজারে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনাসংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ মার্চ) দুপুরে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন যুবদল নেতা আমির হাসান রিপন। সংবাদ সম্মেলনে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হাসান রিপন বলেন, যানজট নিরসনের জন্য লাইনম্যান নিয়োগ দেয়া হয়েছে এবং এ বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। তিনি উল্লেখ করেন, ভাওয়াল গড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহার মন্ডল, ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জুলহাস কাকা আমাকে বলল”প্রথমে ১০ টাকা নেওয়া হতো, তবে হঠাৎ করে ঈদ বোনাসের জন্য ২০ টাকা নেওয়ার ব্যাপারটা ঠিক হয়নি। তবে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে যে ধরনের মিথ্যা সংবাদ ও তথ্য প্রকাশ করা হয়েছে, তার সাথে আমার ও আমার পরিবারের কোন সম্পৃক্ততা নেই।” সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা সোহাগ মুসল্লি, ছাত্রনেতা সাজিদ ফাহিম, সদর উপজেলার ছাত্রদল সহ তালতলি রোডের লাইন ম্যান নিশান মনিপুর স্কুল রোডএর লাইন ম্যান আলি ও পিরুজালী রোডের লাইন ম্যান আনিস ও হারুন আরও অনেক উল্লেখযোগ্য প্রতিনিধি। উপস্থিত সকলের মধ্যে ব্যাপক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে পরিস্থিতির বাস্তবতা ও সংশ্লিষ্টদের মন্তব্য শোনা যায়। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি ঘটনার দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণে আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com